Logo

ডা: ইউনুস মিয়া’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ডাঃ মো: ইউনুস মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০২১ সালের ১৮ মে না ফেরার দেশে পাড়ি জমান বিশিষ্ট এই ব্যক্তিত্ব। জীবদ্দশায় শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ জনপদে পল্লী চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করেন তিনি। ডা: ইউনুস মিয়া এলাকার সমাজ সেবায় বিশেষ অবদান রাখেন।

১৯৫৮ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের লাড়াইরচর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মরহুম ক্বারী আব্দুল হালিম (রহ:)। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬