Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৩ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৬ টাকা ৩০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩৩ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে মেঘনা ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্যারামাউন্ট ইন্সুরেন্স ৯.৯৫ শতাংশ, ইসলামী ইন্সুরেন্স ৯.৮৫শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.৭৭শতাংশ, সি পার্ল হোটেল ৯.০০শতাংশ, খান ব্রাদার্স ৮.৮শতাংশ, ইনট্রাকো রিফিউলিংয় ৮.৪৮ শতাংশ, এ্যাপেক্স ফুডস ৮.০৭শতাংশ, ওয়াইম্যাক্স ৭.৪৭ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৭.২৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬