Logo

দর বাড়ার শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

মেঘনা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৬৬ বারে ১ লাখ ৮৯ হাজার ৩৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬