Logo

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ১৫০০-এর অধিক প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী আধুনিক মিলনায়তনে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান সিরাজী, চেয়ারম্যান, কাজিপুর উপজেলা পরিষদ, জনাব আব্দুল হান্নান তালুকদার, মেয়র, কাজিপুর পৌরসভা এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সভাপতি, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬