নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৭২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬ পয়েন্ট। বৃহস্পতিবার সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।