Logo

ট্রাস্ট ইসলামী লাইফের লেনদেন শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ বৃহস্পতিবার (১১ মে) লেনদেন শুরু করেছে। শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ টাকা দরে লেনদেন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার কোম্পানিটি ’এন’ ক্যাটাগরিতে শেয়ারবাজারে লেনদেন শুরু করে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “TILIL”। আর কোম্পানি কোড ২৫৭৫৭। কোম্পানিটির লেনদেনের শুরুতে ১ টাকা বা ১০ শতাংশ দর বেড়ে ১১ টাকায় লেনদেন চলছে। কোম্পানিটি মাত্র ৮ বারে ২২৬টি শেয়ার হাতবদল করেছে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬