Logo

ব্লকে ৪ কোম্পানির ২৭ কোটি টাকার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির মোট ২৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ২ কোটি ৮৬ লাখ, দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ২ কোটি ২৭ লাখ ৪৯ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ২০ লাখ ৫০ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ লাখ ৪২ লাখ ১৯ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৪ লাখ ৫৮ হাজার, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৪ লাখ ৬ হাজার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৯৬ লাখ ৯৬ হাজার এবং ফার কেমিক্যালের ৭২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬