Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৪ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭০ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৫.১০ শতাংশ কমেছে। এতে করে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি থাই এ্যালুমিনিয়াম ৪.৬৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩.৯৩, ইনটেচ লিমিটেড ৩.৮৭, এম্বি ফার্মা ৩.২১, এডিএন টেলিকম ২.৮৯, ইস্টার্ন হাউজিংয় ২.৮৯, ইউনিক হোটেল ২.৬৯, বিডি থাই ফুড ২.৩৯ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ২.১২ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬