Logo

দর পতনের র্শীষে সোনালী আঁশ

সোনালী আঁশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৫০ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫২০ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা বা ৫.৪৫ শতাংশ কমেছে। এতে করে সোনালী আঁশ শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: খান ব্রাদার্স ৫.০৭ শতাংশ, জাহিন স্পিনিংয় ৪.৫৪, ইভিন্স টেক্সটাইল ৩.৯২, হাইডেলবার্গ সিমেন্ট ৩.৮৫, নাভানা ফার্মা ৩.৩২, শামপুর সুগার মিলস ৩.০৫, জেনারেশন নেক্সট ৩.০৩, জিল বাংলা ২.৯৫ এবং ইউনিলিভার কনজিউমার ২.৭৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬