Logo

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ৩৮ শতাংশ হারে ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৬ জুন বেলা ১২টায় অনলাইন প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬