নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেনারেশন নেক্সটের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৬০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে ইনটেক লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: জাহিন স্পিনিংয় ১০.৫৮ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয় ৯.৯৩, হাউওয়েল টেক্সটাইল ৯.৮০, অগ্ণি সিস্টেমস ৯.০২, ওরিয়ন ইনফিউশন ৮.৭৫, এ্যাপেক্স ফুডস ৮.৭৪, লিগ্যাসি ফুটওয়্যার ৮.৬৪, বীচ হ্যাচারি ৮.৪৩ এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড ৭.৩৬ শতাংশ দর বেড়েছে।