Logo

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১০টির।

ডিএসইতে ৮৪৬ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭ কোটি ২৯ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ৫০ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬