Logo

বিআরবি সিকিউরিটিজের নতুন সিইও আলমগীর হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আলমগীর হোসেন। এর আগে তিনি বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ারবাজার নিয়ে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনায় তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও অ্যানালাইসিস, সম্পদ ব্যবস্থাপনা এবং কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ১৯৯৬ সালে সার সিকিউরিটিজে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ থেকে ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এনসিসি সিকিউরিটিজ লিমিটেডে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এরপর ২০০৫ থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে প্রিন্সিপাল অফিসার এবং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান। সবশেষ বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসে যোগ দিয়েছিলেন। শিক্ষাজীবনে মো. আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) থেকে ক্যাপিটাল মার্কেটের ওপর পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ করেছেন।

এছাড়াও তিনি ডিএসই থেকে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং, সিডিবিএল থেকে সিডিএস অপারেটিং, ডিএসই থেকে শেয়ার ট্রান্জেকশন এক্টিভিটিজ, বিআইবিএম থেকে ইনভেস্টম্যান্ট এবং মার্চেন্ট ব্যাংকিং, ইউকে থেকে কাস্টমার সার্ভিস ট্রেনিং, ইন্ডিয়া থেকে আর্থিক বাজারে ডেরিভেটিভ মডিউল ট্রেনিং এবং বিকল্প মূল্য নির্ধারণ এবং ট্রেডিং মৌলিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইক্যুইটি সিকিউরিটিজের ঝুঁকি ট্রেনিং, বাংলাদেশ ব্যাংক থেকে এন্টি মানি লন্ডারিং এবং সিএফটি ট্রেনিং এবং নিউজিল্যান্ড থেকে সিইও ট্রেনিং নিয়েছেন।

আলমগীর হোসেন ১৯৭০ সালের ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬