Logo

উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান শনিবার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি। দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি ফ্লাইটে অংশ নিয়েছিল বলে জানা গেছে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এখনও জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত চলছে বলে বিমানবাহিনী জানিয়েছে। ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি। এর অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দূরে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬