Logo

আবারও পর্দায় দেখা যাবে শাহরুখ- সালমান জুটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বলিউড বাদশার আলোচিত সিনেমা ‘পাঠান’ মাঠ কাঁপানোর পর এবার ‘টাইগার ৩’-এর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের অন্যতম দুই বড় তারকা শাহরুখ খান ও সালমান খানকে।

পিংক ভিলার খবর বলছে, চলতি মাসের ৮ তারিখে একসঙ্গে শুটিংয়ে দেখা যাবে শাহরুখ-সালমানকে। দুই খানকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি খরচ করছেন নির্মাতারা।

প্রতিবেদনে বলা হয়, পাঠান দিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা মন্দা অনেকটাই কাটাতে সক্ষম হয়েছেন শাহরুখ। এই ছবিতেই অতিথি চরিত্রে ছিলেন সালমান খান।হাজার কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি বলিউডের বেশি আয় করা সিনেমার তালিকার ওপরের দিকে জায়গা করে নিয়েছে।

এবার সালমানের টাইগার ৩-এ শাহরুখ অতিথি হিসেবে আসলে কী হবে, তা-ই দেখার অপেক্ষায় দর্শকরা। টাইগার ৩ ছবিতে সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। এই সিনেমায় নতুন এক চরিত্রে থাকবেন ইমরান হাশমি। চলতি বছরের দিওয়ালি উৎসবে ছবিটি মুক্তির কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬