Logo

গেল সপ্তাহে দরপতনের শীর্ষে সী পার্ল

সী পার্ল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। বিদায়ী সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৮৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭২ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা।
দর পতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার।

গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.২৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে ১০ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা। কোহিনুর কেমিক্যাল ৯.১৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো:- প্রাইম ব্যাংক, আমরা টেকনোলজিস, ওরিয়ন ইনফিউশন, উসমানিয়া গ্লাস শিট, অ্যারামিট, বিডি মনোস্পুল পেপার ও বিডি অটোকার্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬