Logo

দর পতনের র্শীষে রহিমা ফুড

রহিমা ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রহিমা ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮৭ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭২ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ১০ পয়সা বা ৫.২৪ শতাংশ কমেছে। এতে করে রহিমা ফুড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ অটোকার্স ৪.৮৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪.৭৩, কহিনুর কেমিক্যাল ৪.০৭, কনফিডেন্স সিমেন্ট ৩.৬৫, মনোস্পুল পেপার ৩.০৫, রূপালী লাইফ ইন্সুরেন্স ২.৯৬, মাইডাস ফাইন্যান্সিংয় ২.৮৫, শামপুর সুগার মিলস ২.৮৫ এবং এডিএন টেলিকম ২.৬৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬