Logo

দর পতনের র্শীষে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.১৭ শতাংশ কমেছে। এতে করে প্রাইম ব্যাংক শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সি পার্ল হোটেল ৪.৮০ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যার ৩.৯৯, ন্যাশনাল টি কোম্পানি ৩.৭৭, ডাফোডিল কম্পিউটার্স ৩.৬৬, আরামিট লিমিটেড ৩.৪৫, ন্যাশনাল ফিড মিল ৩.৩১, এ্যাপেক্স ট্যানারি ৩.১৮, ইস্টার্ন লুব্রিকেন্টস ২.৮৫ এবং হাইডেলবার্গ সিমেন্ট ২.৬৩ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬