Logo

ব্লকে ৪ ‍কোম্পানির ১৩৯ কোটি টাকার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ১৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৯ কোটি ১০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুক। কোম্পানিটি ৯৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে। ই-জেনারেশন ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডস ১ কোটি ৫৮ লাখ, জেমিনি সী ফুড ২ কোটি ৩০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৫৩ লাখ, সোনালী পেপার ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬