Logo

এম.এল. ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এম.এল ডাইং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এম.এল. ডাইং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০২ পয়সা । গেল বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১১ পয়সা।

অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। গতবছর একই সময়ে আয় গয়েছিল ৪৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬