Logo

মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ার বিক্রির ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। এর ১০ শতাংশ ক্যাশএবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার আয় (EPS) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ২৯ পয়সা সমন্বিত ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭১ পয়সা। আগামী ২৪ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬