Logo

তৃতীয় প্রান্তিক প্রকাশ করল আনলিমা ইয়ার্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গেল বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল।

অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ২০ পয়সা। গেল বছর একই সময়ে ৩৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬