Logo

প্রথম প্রান্তিক প্রকাশ করল নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গেল অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিলো ৬৫ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৮৫ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬