Logo

গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১১৩টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শুরুতে অ্যাপেক্স ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৮১ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৯৩ টাকা ৫০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ১১২ টাকা বা ২০ বা ৩৯.৭৯ শতাংশ। যার ফলে শুরুতেঅ্যাপেক্স ফুড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: হাইডেলবার্গ সিমেন্ট ৩৮.৩৬ শতাংশ, সোনালী আঁশ ২১.৫৪ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ১৮.১৫ শতাংশ, মনোস্পুল পেপার ১৫.৭৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ১৬.৬৭ শতাংশ, বিচ হ্যাচারি ১৪.২৫ শতাংশ, আইটি কনসাল্টন্ট ১১.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয় ১১.৫৯ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট ১১.৫০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬