Logo

বাংলাদেশের পুঁজিবাজারে অস্থিরতা অনেক কম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের পুঁজিবাজারে বিশ্বের বেশিরভাগ দেশের চেয়ে অস্থিরতা অনেক কম বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, এশিয়ান ফ্রন্টিয়ার ক্যাপিটালের রিপোর্ট অনুসারে, ২০২০ সালে বাংলাদেশের পুঁজিবাজার ছিল সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী বাজার।

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন ‘ দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ এ উপস্থাপিত মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।

আজ (২৭ এপ্রিল, ২০২৩) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি ছিলেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী নাকাতানি শিনিছি।

সম্মেলনে মূল প্রবন্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ জাপানে সাহায্য বা ঋণের জন্য আসেনি, এসেছে বিনিয়োগের জন্য। প্রবন্ধে তিনি বাংলাদেশে জাপানের বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধির রেকর্ড রয়েছে। কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে। এই অর্থনীতির রয়েছে যে কোনো সংকট মোকাবেলার সক্ষমতা। এই দেশে বিনিয়োগ করলে সহজেই মুনাফাসহ বিনিয়োগ প্রত্যাবাসন করা যায়। এখানে সরকারের বিশেষ মনিটরিং রয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের দেওয়া হয় আর্থিক ও নীতিগত প্রণোদনা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬