Logo

লভ্যাংশ ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

শনিবার (২৬ এপ্রিল, ২০২৩) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৯ পয়সা।

আগামী ২০ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬