Logo

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রাইট শেয়ার ইস্যুর ব্যাপারে এরই মধ্যে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিলেও এবার বিএসইসি তাতে অসম্মতি জানাল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে পূর্ব ঘোষণা অনুসারে ২০২১ সালের ৮ নভেম্বর শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয় তখন। সে অনুসারে কোম্পানিটির তিনটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কোম্পানিটির সিআইবি রিপোর্টে স্বচ্ছতা না পাওয়ায় এ শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএসইসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬