Logo

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি

ন্যাশনাল টি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪.২১ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচিত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ০৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৫১ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮.২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড,জেমিনি সী, আমরা নেটওয়ার্কস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬