Logo

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। সোমবার (১৭ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খা, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরামের পক্ষেও মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬