Logo

আজ থেকে মিলছে রেলের ফিরতি টিকিট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আজ থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। ঈদের আগাম টিকিটের মতো ফিরতি যাত্রার টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। এছাড়া ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট।

এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

এরআগে,গত ৭ এপ্রিল ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ১৭ তারিখের টিকিট। তবে পরদিন ৮ এপ্রিল তেমন অবস্থা ছিল না। এ দিন টিকিট কাটতে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

সার্ভার জটিলতাসহ নানা কারণে ওইদিন টিকিটপ্রত্যাশীরা অনলাইনে সময়মতো ঢুকতে পারেননি। তাই যথাসময়ে টিকিট কিনতে পারেননি তারা। পরেও এমন সমস্যা ছিল বলে অভিযোগ করেছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬