Logo

সূচক ও লেনদেনের সামান্য উত্থান

হাজার কোটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্প্রতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩ কোটি ৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেলকর্মদিবসে ডিএসইতে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে পয়েন্ট। আজ সিএসইতে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬