Logo

ডিভিডেন্ড ঘোষণা করেনি রিং শাইন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়াবাজারের তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন, ২০২২ ও ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ এপ্রিল, ২০২৩) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচ্য বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিন্ডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। গেল অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির আগামী ২০ জুন ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আগামী ১০ মে এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬