Logo

সিনিয়র সচিব হলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সচিব হলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দীক। সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।

আজ বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১২ সালের ৯ জানুয়ারি তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। বর্তমান সরকারে সিনিয়র সচিবের সংখ্যা ১০ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬