Logo

এক নজরে ৩ কোম্পানির লভ্যাংশ

ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত তিনটি ব্যাংক ৩১ ডিসেম্বর’২২ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক এবং শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড।

ইস্টার্ন ব্যাংক: প্রতিষ্টানটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মে।

প্রাইম ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। আগামী ২৮ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

শাহজালাল ইসলামী ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। আগামী ২৪ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬