Logo

বাণিজ্য ঘাটতি ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

বাণিজ্য
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট এক হাজার ৩৮৩ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৫ টাকা ধরে) যার পরিমাণ প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এলসি খোলায় কড়াকড়ি করায় বড় আমদানি ব্যয় তুলনামূলক কমেছে। তবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয়ের তুলনায় তা কম ছিল। এতে ডলারের ওপর এর প্রভাব পড়েছে। ভালো দিক হলো- এলসি খোলা কমায় আগামীতে আমদানি ও রপ্তানি ব্যয়ের ব্যবধান কমে আসবে বলে জানান তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬