Logo

ডলারের বিনিময় মান দুই মাসের সর্বনিম্নে

রেমিট্যান্সে প্রণোদনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ডলারের বিনিময় মান দুই মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে। ফেডারেল রিজার্ভ (ফেড) তাদের কঠোর মুদ্রানীতি থেকে সরে আসছে, এমন খবরে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের মান কমেছে। খবর রয়টার্স।

বছরের শুরুতে দুর্বল থাকলেও ফেব্রুয়ারিতে ঘুরে দাঁড়িয়েছিল ডলারের মান। তবে মার্চে দুটি আঞ্চলিক ব্যাংক বিপর্যয়ে পড়ায় গ্রিনব্যাকের মানে পতন শুরু হয়। নিকট ও মধ্যমেয়াদে এ প্রবণতা বহাল থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সামনের দিনগুলোয় সুদহার বাড়াচ্ছে না, এমন আভাসই দিচ্ছেন বিশ্লেষকরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬