Logo

মাঠে নামছে দিল্লি, সুযোগ পাবেন মুস্তাফিজ?

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। মুস্তাফিজহীন দিল্লি নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে বড় ব্যবধানে। বোলিংয়ে বাজে দিন কেটেছে দিল্লির বোলারদের। ব্যাটিংয়েও এক ডেভিড ওয়ার্নার ছাড়া সুবিধা করতে পারেনি আর কেউই। শুরুর ব্যর্থতা ভুলে আবারো মাঠে নামছে দিল্লি। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ওয়ার্নাররা।

এদিকে, ম্যাচটি ঘিরে বাংলাদেশি সমর্থকদের জল্পনা একটাই, আজ একাদশে সুযোগ মিলবে তো টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের! এর আগে লখনৌয়ের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১২ ঘন্টা আগে চাটার্ড ফ্লাইটে করে ফিজকে ভারতে নিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন প্রথম ম্যাচের একাদশেই হয়তো দেখা যাবে পেসারকে। কিন্তু ম্যাচ শুরু হতে সেই আশা হতাশায় পরিণত হয়। ফিজকে ছাড়াই একাদশ সাজায় ওয়ার্নারের দল। অবশ্য একাদশে ছিল না কোনো বিদেশি বোলারও। অধিনায়ক ডেভিড ওয়ারর্নারের সঙ্গে বাকি তিন বিদেশি ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো ও উইন্ডিজ ব্যাটার রভম্যান পাওয়েল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬