নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেডের দুই উদ্যোক্তা প্রায় সোয়া দুই লাখ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে তারা শেয়ার বিক্রি করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লকে সম্প্রতি ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রি করেছেন জেমিনি সী ফুডের উদ্যোক্তা কাজী আনিস আহমেদ । একই সঙ্গে আরেক উদ্যোক্তা আমিনাহ আহমেদও ১ লাখ শেয়ার বিক্রি করেন।
প্রসঙ্গত, এ দুই উদ্যোক্তা গত (২৯ মার্চ,২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জকে শেয়ার বিক্রির আগ্রহের কথা জানিয়েছিলেন।