Logo

সংবাদ প্রচার করতে পারবেনা আইপি টিভি

আইপিটিভি বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার এই সংক্রান্ত এক আদেশে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারের এ নির্দেশ না মানলে আইপি টিভিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।

কিন্তু দেখা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত বা অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে। এর পরিপ্রেক্ষিতে নীতিমালা লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬