Logo

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনে ট্রাস্ট ইসলামী লাইফের সাথে ত্রিপাক্ষিক চুক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (Electronic Subscription System) এর মাধ্যমে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল, ২০২৩) ডিএসই টাওয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ এবং ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে এ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএসই, সিএসই, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইস্যুয়ার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাবস্ক্রিপশন আজ ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬