নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩০ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে আলহাজ টেক্সটাইল, সিংগার বাংলাদেশ এবং ব্যাংক এশিয়া। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৬ শতাংশ।
তথ্য মতে, এই তিন কোম্পানির মধ্যে আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ১৫ লাখ ৬৫ হাজার, সিংগার বাংলাদেশের ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার এবং ব্যাংক এশিয়ার ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তাছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৭২ লাখ ৫৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫০ লাখ ৫৩ হাজার, জেমিনি সি ফুডের ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, বাংলাদেশ সাবমিরন ক্যাবলের ১ কোটি ৭ লাখ ৫৬ হাজার, স্কয়ার ফার্মার ৯৩ লাখ ৭ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।