Logo

সাভারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনুর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬