Logo

ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে। তার মধ্যে ২৭০ কোটি ডলার জরুরি ভিত্তিতে কিয়েভে পাঠানো হবে।

আইএমএফের বিবৃতিতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাশিয়ার সঙ্গে যুদ্ধরত এই দেশটির বিদ্যুৎ অবকাঠামো মেরামতের জন্য ব্যয় করা হবে জরুরি ঋণ সহায়তার এই অর্থ।

আইএমএফের এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে এই ঋণ। কিস্তিতে তা পরিশোধের জন্য ইউক্রেনকে চার বছর সময়ও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই প্রথম ইএফএফ প্রকল্পের আওতয়ায় এত বড় অঙ্কের ঋণ দিচ্ছে আইএমএফ।

এর আগে ২০২২ সালের মার্চে ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ‍দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ দিয়েছিল আইএমএফ। পরে ওই বছর অক্টোবরে খাদ্যক্রয়ের জন্য ‘ফুড শক উইনডো’ প্রকল্পের আওতায় আরও ১৩০ কোটি ডলার ‍ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬