Logo

সদাকাতুল ফিতর কত জানা যাবে আগামীকাল

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত তা জানা যাবে। ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে বৈঠকে বসবেন জাতীয় ফিতরা কমিটির সদস্যরা। সেখানে এবারের ফিতরা নির্ধারণ করা হবে। শনিবার (১ এপ্রিল,২০২৩) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, রোববার বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬