Logo

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল শ্রীলংকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে শ্রীলংকা। এই পরাজয়ের ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করল তারা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলতে হবে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে। ১০ দলের বাছাই থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে দুটি দল।

শ্রীলংকা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে এখনো আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ইতোমধ্যে বাংলাদেশসহ সাত দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬