Logo

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল,২০২৩) সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দেবেন।

গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

তবে তাদের মধ্যে সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগার এই পেসার। আজ রাতেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬