Logo

গেল সপ্তাহে ‍শেয়ার হাতবদলের র্শীষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ইউনিক হোটেলের লেনদেন হয়েছে ১ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২৪ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: জেমিনি সী ফুড, সী পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি, এডিএন টেলিকম, রূপালী লাইফ, আরডি ফুড ও আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬