Logo

বিশ্ব বাজারে কমল সোনার দাম

স্বর্ণের বার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকখাতের অস্থিরতা দেখা দেওয়ার পর বিনিয়োগকারীরা সোনার বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ করে চাহিদা বাড়ায় সোনার দামও তর তর করে বাড়তে থাকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার (২৯ মার্চ) বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালী ধাতুর মূল্য।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে। যা গেল দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে আজ ফিউচার গোল্ড প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে। যা গেল দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেছেন, ‘আমরা স্বাভাবিক রিট্রেসমেন্ট দেখেছি। সোনার দাম ১ হাজার ৯৭৫ ডলার পার হতে ব্যর্থ হওয়ার পর কমা শুরু করেছে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬