Logo

ব্যাংক কোম্পানি আইনে কমছে পরিবারের আধিপত্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এখন থেকে কোনো পরিবার থেকে সর্বোচ্চ তিনজন ব্যাংকের পরিচালনা বোর্ডে থাকতে পারবেন। আগে একটি পরিবার থেকে চারজন ব্যাংকের পরিচালক হতে পারতেন।

মঙ্গলবার (২৮ মার্চ, ২০২৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এমন বিধান রেখে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬