ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৬.৭৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৪৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪ বারে ৩ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আজ শেয়ারটির দর ৫.১৭ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা কমেছে। এই দিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আজ শেয়ারটির দর ৩৩ টাকা ২০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন,বেঙ্গল উইন্ডসোর, প্রাইম ব্যাংক, জিলবাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন লিমিটেড।